তুরস্কে মাটির নিচে মিলল বিপুল সংখ্যক স্বর্ণমুদ্রা
যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্ত্বিকরা তুরস্কের একটি শহরে প্রাচীন বিপুল সংখ্যক স্বর্ণের মুদ্রার সন্ধান পেয়েছেন। তারা পশ্চিম তুরস্কে পারস্য সাম্রাজ্যকালীন ‘সোনার মুদ্রার মজুত’ আবিষ্কার করেছেন। সম্প্রতি এক বিবৃতিতে প্রত্নতাত্ত্বিকরা ‘অত্যন্ত বিরল’ এ আবিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন। খবর সিবিএস নিউজের। মুদ্রার নকশায় দেখা যায়, একজন তীরন্দাজ হাঁটু গেড়ে আছেন। এটি ডরিকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা পারস্য সাম্রাজ্যে ব্যবহৃত.