সৌদি আরবে চাকরি পেতে উত্তীর্ণ হতে হবে ‘তাকামুল’ নামক পেশাগত দক্ষতায়
উপসাগরীয় দেশ সৌদি আরবের শ্রমবাজারে প্রবেশ করতে হলে এখন শুধু পাসপোর্ট আর মেডিকেল রিপোর্টই যথেষ্ট নয়। ‘তাকামুল’ নামে একটি পেশাগত দক্ষতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ হওয়াও বাধ্যতামূলক করা হয়েছে। এই পরীক্ষায় পাশ না করলে ভিসা বাতিল, চাকরি বাতিল সবই সম্ভব। ফলে বাংলাদেশি শ্রমিকদের মধ্যে তৈরি হয়েছে এক নতুন বাস্তবতা। দক্ষতা ছাড়া সৌদি যাওয়া এখন প্রায় অসম্ভব।.