ট্রাম্প কখনোই শান্তির প্রতীক হতে পারেন না: ইরান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য নীতি নিয়ে কড়া সমালোচনা করেছেন। সোমবার (১৩ অক্টোবর) এক্স -এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, ট্রাম্প কখনোই শান্তির প্রতীক হতে পারেন না, যখন তিনি নিজেই যু’দ্ধের উসকানি দিচ্ছেন এবং যু’দ্ধাপরাধীদের সঙ্গে একত্র হচ্ছেন। আরাঘচি ট্রাম্পের সাম্প্রতিক দাবিকে (পারমাণবিক অস্ত্র তৈরির কাছ থেকে ইরান কয়েক সপ্তাহ দূরে.