দোহায় ইসরায়েলি হা*ম’লা’য় নি *হ*ত*দে*র জানাজায় নেতৃত্ব দিলেন কাতারের আমির
মঙ্গলবার দোহায় ই*স*রায়েলি হা*মলায় নি*হত কাতারের একজন নিরাপত্তা কর্মকর্তা এবং পাঁচ ফিলিস্তিনির জানাজার নামাজে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বৃহস্পতিবার শত শত মুসল্লির নেতৃত্ব দেন, যাদের মধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তাও ছিলেন। মেসাইমির কবরস্থানে মৃ*তদেহ দা*ফন করার আগে দেশটির বৃহত্তম মসজিদ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব মসজিদে নামাজ অনুষ্ঠিত হয়। #QNA_Video|HH the Amir performs funeral.