নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট বাংলাদেশের পরিবর্তে নতুন ভেন্যু আরব আমিরাত
যে আশঙ্কা করা হয়েছিল, সেটাই হলো। বাংলাদেশ থেকে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট সরে গেল। সেটা এখন অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। আগামী ৩ থেকে ২০ অক্টোবর নারী বিশ্বকাপ ক্রিকেট আসর অনুষ্ঠিত হওয়ার কথা। হাতে দুই মাসেরও কম সময় রয়েছে। এদিকে, বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন ঘটনা ঘটেছে। ছাত্রদের আন্দোলনে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকার.