পাকিস্তানে স*হিং*স*তা’য় ১২০ জনের মৃ*ত্যু, তীব্র নিন্দা জানালো আমিরাত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের বেশ কয়েকটি শহরে স*ন্ত্রাসী হা*মলার তীব্র নিন্দা জানায় সংযুক্ত আরব আমিরাত। গার্ডিয়ানের খবরে বলায় হয় যেখানে একাধিক আ*ত্মঘাতী ও ব*ন্দু*ক হা*ম*লা*য় ১২০ জনেরও বে*শি নি*হ*ত হয়েছে।

এক বিবৃতিতে, পররাষ্ট্র মন্ত্রণালয় (মোফা) এই অপরাধমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে এবং নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করার লক্ষ্যে সকল ধরণের স*হিং*স*তা, চর*ম*পন্থা এবং স*ন্ত্রা*স*বাদকে স্থায়ীভাবে প্রত্যাখ্যান করেছে।

মন্ত্রণালয় এই জঘন্য হা*মলার জন্য নি*হ*তদের পরিবারের পাশাপাশি পাকিস্তানের সরকার এবং জনগণের প্রতি আন্তরিক সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করেছে।

পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, শনিবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের বিভিন্ন শহরে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সাথে লড়াইয়ে কমপক্ষে ৯২ জন জ**ঙ্গি নি*হ*ত হয়েছে।

সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে যে, ক্লিয়ারেন্স অভিযানের সময় ১৫ জন নিরাপত্তা কর্মীও নি*হ*ত হয়েছে, অন্যদিকে জঙ্গিরা বেশ কয়েকটি এলাকায় বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে কমপক্ষে ১৮ জনকে হ**ত্যা করেছে, যার মধ্যে নারী ও শিশু সহ অন্তত ১৮ জন নি*হ*ত হয়েছে।