ইরাকি কুর্দিস্তান অঞ্চলের প্রেসিডেন্টের বাসভবনে হা/ম/লা/র তীব্র নিন্দা জানালো আমিরাত

দুহোক গভর্নরেটে অবস্থিত ইরাকি কুর্দিস্তান অঞ্চলের প্রেসিডেন্ট নেচিরভান বারজানির বাসভবনে হা*মলার তীব্র নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় (মোফা) এই সময়ে বারজানি ও তার পরিবারের পাশাপাশি ইরাকি সরকার এবং কুর্দিস্তান আঞ্চলিক সরকারের প্রতি দেশটির পূর্ণ সংহতি ব্যক্ত করেছে।

মন্ত্রণালয়টি ‘এই অপরাধমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা’ জানিয়েছে এবং নিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নিত করার লক্ষ্যে পরিচালিত সকল প্রকার সহিংসতার প্রতি তাদের দৃঢ় প্রত্যাখ্যান পুনর্ব্যক্ত করেছে।