মক্কা ও মদিনা থেকে হজযাত্রীদের ফিরিয়ে নেওয়া শুরু করেছে ইরান

মঙ্গলবার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইরান মক্কা ও মদিনা থেকে ইরানি হজযাত্রীদের ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।

সৌদি আরবে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলিরেজা এনায়াতি বলেছেন, মক্কা ও মদিনা শহরে বর্তমানে অবস্থানরত ৯ হাজার ইরানিদের ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া সোমবার থেকে শুরু হয়েছে।

ইরানের বিচার বিভাগের মিজান সংবাদ সংস্থা কর্তৃক প্রকাশিত এক প্রতিবেদনে এনায়াতি বলেছেন, ২০২৫ সালে ইসরায়েল ও ইরানের মধ্যে ১২ দিনের যু*দ্ধের মতোই এই প্রস্থান চলছে। ইরানি হজযাত্রীরা সৌদি-ইরাকি সীমান্ত ক্রসিং দিয়ে সৌদি আরব ত্যাগ করবেন এবং ইরাক থেকে ইরানে ফিরে আসবেন।