কী ‘মধু’ আরব আমিরাতে?টানা তৃতীয়বার সেরা হল ধকুবেরদের সবচেয়ে প্রিয় গন্তব্য আমিরাত
আবার বৈশ্বিক ধনকুবেরদের সবচেয়ে প্রিয় গন্তব্য হয়েছে সংযুক্ত আরব আমিরাত। এ নিয়ে টানা তৃতীয়বার সেরা হলো মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশটি। যুক্তরাজ্যভিত্তিক কনসালটেন্সি প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্সের ‘প্রাইভেট ওয়েলথ মাইক্রেশন রিপোর্ট ২০২৪’ প্রতিবেদনের বরাতে সিএনবিসি জানায়, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত যে ১০টি শহরে সবচেয়ে বেশিসংখ্যক কোটিপতি নিজেদের সম্পত্তি স্থানান্তর করেছেন, তার তালিকা দেয়া আছে।.