আমিরাত

সংযুক্ত আরব আমিরাত

সংযুক্ত আরব আরব আমিরাত প্রবাসীদের জন্য বিরাট সুখবর

চাকরিচ্যুত বা অবসরের পর নতুন চাকরি না পাওয়া পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত যেকোনো দেশের নাগরিককে বেকারত্ব ভাতা প্রদান করবে দেশটির সরকার। অর্থনৈতিক সংস্কারের অংশ হিসেবে বেকারত্ব বীমা চালু করতে যাচ্ছে পারস্য উপসাগরীয় দেশটি। শুধুমাত্র বৈধভাবে বসবাসকারীরা এই সুবিধা পাবেন। আমিরাতে অবস্থানরত দেশি-বিদেশি নাগরিকদের নানা সমস্যার কথা চিন্তা করে ও সাধারণ শ্রমিকদের ন্যায্য অধিকার সংরক্ষণে.

দুবাই ফেরত মানবপাচারের শিকার হাস্নাহেনাকে পুনঃবাসন

লিগ্যাল এইড অফিস ঢাকার উদ্যোগে ব্র্যাকের আর্থিক সহায়তায় দুবাই ফেরত মানবপাচারের শিকার হাস্নাহেনা পেলেন পুনঃবাসন সহায়তা। ২০২৩ সালে ক্লিনার কাজের মিথ্যা প্রলোভন দেখিয়ে সংঙ্ঘবদ্ধ মানব পাচারকারীরা হাস্নাহেনাকে দুবাই নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক মদের বারসহ পতিতাবৃত্তির কাজে বাধ্য করেন। দুবাই থাকে দেশে ফিরে ভিকটিম হাস্নাহেনা জেলা লিগ্যাল এইড অফিস ঢাকার বিনামূল্যে আইন সহায়তার অধীনে চলতি.

আমিরাতে সতর্কতা জারির দুদিনের মাথায় ডেঙ্গুতে বাংলাদেশির মৃত্যু

ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে সংযুক্ত আরব আমিরাতের আজমানে আব্দুল হান্নান (২৬) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। তিনি সিলেট মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার রফিক মিয়ার ছেলে। গত দুই বছর আগে আমিরাতে এসেছেন হান্নান।বুধবার (৫ জুন) সকালে আজমান নতুন ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় লাকী রাউন্ডবোর্ড আল-বোরাক গার্মেন্টস কোম্পানিতে তার মৃত্যু হয়। গার্মেন্টসের স্বত্বাধিকারী মাজহারুল ইসলাম মাহবুব জানান, আমার ফ্যাক্টরিতে.

বাজেটে দাম বাড়ছে যেসব পণ্যের

২০২৪-২০২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেটে বিভিন্ন ধরনের পণ্যে শুল্ক ও কর হ্রাস-বৃদ্ধির প্রস্তাবনা রয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে জাতীয় সংসদে উপস্থাপিত প্রস্তাবিত বাজেটের মূল স্লোগান সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার। রাজস্ব আহরণ ত্বরান্বিত করতে ও দেশীয় শিল্প সুরক্ষার কথা বিবেচনায় নিয়ে শুল্ক-কর বৃদ্ধি প্রস্তাব থাকছে বাজেটে।.

প্রবাস থেকে শুল্কফাঁকি দিয়ে স্বর্ণ আনা ঠেকাতে স্বর্ণালংকার ও গয়নার সংজ্ঞা নির্ধারণের প্রস্তাব

মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে যাত্রীরা অল্প ডিজাইন করে ২৪ ক্যারেটের কাঁচা সোনাকে সোনার গয়না হিসেবে লুকিয়ে আনার মাধ্যমে শুল্ক এড়ানোর চেষ্টা করেন বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী। ব্যাগেজ বিধিমালা সংশোধন ও যৌক্তিকীকরণের অংশ হিসেবে কাস্টমস শুল্কফাঁকির প্রবণতা রোধে সোনার অলংকারে সংজ্ঞা নির্ধারণ করছে সরকার। বৃহস্পতিবার (৬ জুন) সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জানান, ব্যাগেজ.

ইতালিতে বাংলাদেশ থেকে শ্রমভিসা কেনাবেচার অভিযোগ, হুঁশিয়ারি ইতালির প্রধানমন্ত্রীর

বাংলাদেশে ইতালির শ্রমভিসা কেনাবেচা হয় বলে মন্তব্য করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি। দেশটিতে ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে আসা কর্মীদের সবচেয়ে বড় অংশ আসে বাংলাদেশ থেকে৷ ইতালির শ্রমভিসা নিয়ে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন জর্জা মেলোনি৷ জর্জা মেলোনি জানান, অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থানের অংশ হিসেবে তার সরকার বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে৷ পাশাপাশি ক্রমবর্ধমান শ্রম.

আসন্ন বাজেটে বিদেশ ফেরতরা দুটির বেশি মোবাইল পারবেন না আনতে

আসন্ন বাজেটে ৬ জুনের পর থেকে একজন প্রবাসী তার ব্যবহৃত সর্বোচ্চ দুটি মোবাইল ফোন শুল্ককর পরিশোধ ছাড়া আনতে পারবেন। এর বাইরে একটি মোবাইল ফোন শুল্ক পরিশোধ সাপেক্ষে আনতে পারবেন। এক্ষেত্রে ৩০ হাজার টাকা দামের মোবাইলের জন্য পাঁচ হাজার টাকা, ৩০ হাজার থেকে ৬০ হাজার টাকা দামের মোবাইলের জন্য ১০ হাজার টাকা এবং ৬০ হাজার টাকা.

আরব আমিরাতে গ্রীষ্মের আবহাওয়া শুরু হওয়ার সাথে সাথে এই সপ্তাহান্তে বৃষ্টি হতে পারে

সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দারা আগামী কয়েক দিনের মধ্যে বৃষ্টিপাত দেখতে পারে কারণ দেশটি গ্রীষ্মের মরসুমে রূপান্তরিত হচ্ছে, একজন আবহাওয়া বিশেষজ্ঞ বলেছেন। যে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, তবে, সংযুক্ত আরব আমিরাতের পূর্ব পর্বতগুলিতে ঘনীভূত হবে বলে আশা করা হচ্ছে। প্রায় একমাস হয়ে গেছে দেশে বৃষ্টিপাত হচ্ছে। মে মাসের প্রথম কয়েক দিনে দেশে বিভিন্ন তীব্রতার বৃষ্টিপাত হয়েছিল.

এবারের বাজেটে দাম কমতে পারে যেসব পণ্যের

আর কিছুক্ষণ পরই জাতীয় সংসদে ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এবার বাজেটের আকার ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। ৫৩তম এই বাজেটে সর্বোচ্চ অগ্রাধিকার থাকছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে। সঙ্গে থাকছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ পরিস্থিতির উন্নয়ন ও রাজস্ব আয় বাড়ানোর চ্যালেঞ্জ। এই বাজেটে শুল্ক-করারোপ কমানো হতে পারে বেশকিছু পণ্য ও সেবায়। এতে.

বাংলাদেশে ঈদুল আজহা কবে, জানা যাবে কাল

এবার ঈদুল আজহা উদযাপনের তারিখ নির্ধারণে আগামীকাল শুক্রবার মাগরিবের নামাজের পর বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। আগামীকাল শুক্রবার (৭ জুন) বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। জানা গেছে, ঈদুল আজহা উদযাপনের তারিখ নির্ধারণে আগামী শুক্রবার মাগরিবের নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। ধর্মমন্ত্রী.