আমিরাত-ফেরত প্রবাসীর গরুর খামারে মাসে আয় তিন লক্ষ টাকা
বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বাশাইল গ্রামের বাসিন্দা আমিরাত-ফেরত শামীম সিকদার। পরিবারের ভাগ্য বদলাতে ২০০৮ সালে পাড়ি জমান উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাতে। কিন্তু মা ও মাটির টান বেশি দিন থাকতে দেয়নি বিদেশে। মাত্র এক বছর যেতেই দেশে ফিরে আসেন শামীম। দেশে ফিরেই শুরু হয় তার ভাগ্য বদলের গল্প। অল্প কিছুদিনের মধ্যে নিজ বাড়িতে.