যে আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০ বছরে একটি লাগেজও হারায়নি !
বিশ্বের অনেক বিমানবন্দর প্রতি বছরই ‘সেরা’ হওয়ার প্রতিযোগিতায় থাকে। তবে ভিন্ন এক অর্জনের দিকেই যেন নজর কানসাই আন্তর্জাতিক বিমানবন্দরের (কেআইএক্স)। কর্তৃপক্ষের দাবি, ৩০ বছরের মধ্যে একটি লাগেজও হারায়নি জাপানের এই বিমানবন্দর থেকে। জাপানের সপ্তম ব্যস্ততম কানসাই বিমানবন্দর কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ১৯৯৪ সালের সেপ্টেম্বরে চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত সেখানে কোনও যাত্রীর.