সৌদি প্রবাসীরা দেশে ফিরতে পারবে মাত্র ২০ হাজার টাকায়!
প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য উপসাগরীয় দেশ সৌদি ও বাংলাদেশ রুটে একমুখী টিকিটের ভাড়া মাত্র ২০০০০ টাকায় নির্ধারণ করতে একটি উদ্যোগ নিয়েছে সরকার। এই বিশেষ ব্যবস্থার ফলে প্রবাসীদের পরিবার-পরিজনের সাথে সাক্ষাৎকে আরও সহজ ও সাশ্রয়ী করবে।
আজ ৩০ জানুয়ারি শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানায়। এই বিশেষ ব্যবস্থার অধীনে মদিনা-ঢাকা ও জেদ্দা-ঢাকা রুটে একমুখী সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ২০ হাজার ৫০০ টাকা। এছাড়া মদিনা-ঢাকা-মদিনা এবং জেদ্দা-ঢাকা-জেদ্দা রুটে রিটার্ন টিকিটের সর্বনিম্ন ভাড়া পড়বে ৪২ হাজার টাকা।
এই বিশেষ ভাড়া বাংলাদেশে আসার ক্ষেত্রে আগামী ১৮ এপ্রিল থেকে ২৫ মে পর্যন্ত কার্যকর থাকবে। আর বাংলাদেশ থেকে সৌদি আরবে ফেরার ক্ষেত্রে ৩০ মে থেকে ৩০ জুন পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে।