সৌদিতে দু*র্ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশির মৃ*ত্যু
উপসাগরীয় দেশ সৌদি আরবে পৃথক দুর্ঘটনায় কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার ২ প্রবাসীর মৃ*ত্যু হয়েছে। গত ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় রিয়াদ শহরে সড়ক দু*র্ঘটনায় নি*হ**ত হন সাফির উদ্দিন (৫৭)। এর আগের দিন বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে মক্কা নগরীতে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে প্রা*ণ হা*রান হৃদয় মিয়া (২২) নামে এক যুবক।
নি**হ*ত সাফির উদ্দিন কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের ঘিলাকান্দি গ্রামের মৃ*ত রইছ উদ্দিনের ছেলে। আর হৃদয় মিয়া একই উপজেলার লোহাজুরী ইউনিয়নের পূর্ব বাহেরচর গ্রামের জামাল মিয়ার একমাত্র সন্তান।
সাফির উদ্দিনের আত্মীয় দিদারুল আলম রাসেল জানিয়েছেন, সাফির উদ্দিন প্রায় ২০ বছর আগে সৌদি আরবে পাড়ি জমান এবং শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার মসজিদে ইফতার শেষে বাসায় ফেরার পথে পেছন থেকে একটি লরি তাকে ধা*ক্কা দিলে তিনি সড়কে লু*টিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মা**রা যান। তাঁর স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছেন।
অপরদিকে হৃদয় মিয়া এক বছর আগে সৌদি আরবে যান এবং নির্মাণশ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। বুধবার সকালে পাঁচতলা ভবনের ছাদে রডের কাজ করার সময় অসাবধানতাবশত নি*চে পড়ে ঘটনাস্থলেই মা**রা যান তিনি।
আকস্মিক এই মৃ*ত্যুর ঘটনায় পরিবারে শো*কের ছায়া নেমে এসেছে এবং গ্রামের পরিবেশ ভারী হয়ে উঠেছে। নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য স্বজন ও এলাকাবাসী সরকারের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। -বাংলা টেলিগ্রাফ