লেবাননে থাকা নাগরিকদের এখনই দেশ ছাড়তে বলল সৌদি আরব সরকার
বর্তমান পরিস্থিতির কারণে সৌদি আরব শুক্রবার লেবাননে থাকা তার নাগরিকদের অবিলম্বে দেশটি ত্যাগ করার জন্য পুনরায় আহ্বান জানিয়েছে।
বৈরুতে অবস্থিত সৌদি দূতাবাস নাগরিকদের লেবাননে ভ্রমণ নিষেধাজ্ঞা মেনে চলার জন্য অনুরোধ করেছে এবং চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বর্তমানে যারা দেশে অবস্থান করছেন, তাদের অবিলম্বে দেশ ত্যাগ করার আহ্বান জানিয়েছে।
এক্স প্ল্যাটফর্মে তাদের অ্যাকাউন্টে পোস্ট করা এক বিবৃতিতে দূতাবাসটি জরুরি অবস্থার ক্ষেত্রে তাদের সাথে যোগাযোগ করার গুরুত্বের উপরও জোর দিয়েছে এবং সকলের নিরাপত্তা কামনা করেছে।