ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্ধারন করল বিশেষজ্ঞ পরিষদ
ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত সংস্থা রবিবার জানিয়েছে, সদস্যরা একটি সিদ্ধান্তে পৌঁছেছে, যদিও নাম এখনও ঘোষণা করা হয়নি।
ইরানের আইএসএনএ সংবাদ সংস্থা অনুসারে, খুজেস্তান প্রদেশের প্রতিনিধিত্বকারী নির্বাচন সংস্থার সদস্য মোহসেন হায়দারি বলেন, “বিশেষজ্ঞ পরিষদের সংখ্যাগরিষ্ঠের দ্বারা অনুমোদিত সবচেয়ে উপযুক্ত প্রার্থী নির্ধারণ করা হয়েছে।”
ইরানের ফার্স সংবাদ সংস্থা কর্তৃক প্রচারিত একটি ভিডিওতে আরেক সদস্য মোহাম্মদ মেহেদী মীরবাঘেরি নিশ্চিত করেছেন যে “সংখ্যাগরিষ্ঠের মতামত প্রতিফলিত করে একটি দৃঢ় মতামতে উপনীত হয়েছে”।