আমিরাত

সংযুক্ত আরব আমিরাত

ঘাস চাষ করেই কোটিপতি বনে গেলেন গাইবান্ধার গফুর মিয়া

অন্যের জমিতে দিনমজুরি খেটে কোনো রকম সংসার চালাতেন গফুর মিয়া। একসময় একবেলা খাবার জুটলেও অন্য বেলা জুটতো না। এলাকায় ঘাস চাষে বদলে গেছে তার ভাগ্য। ঘাস চাষ করে তিনি এখন কোটিপতি। কৃষি উন্নয়নে উজ্জ্বল দৃষ্টান্তের জন্য ২০১৪ সালে পেয়েছেন বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার। গ্রামে এখন অনেক ঘাসচাষির প্রদর্শকও তিনি। গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা শহর থেকে.

পদ্মার একটি ইলিশ মাছ বিক্রি হল ৬ হাজার ৭০০ টাকায়

পদ্মা নদীর দৌলতদিয়ার ছাত্তার মেম্বারপাড়া এলাকার জেলে আরিফ হালদারের জালে একটি বড় ইলিশ মাছ ধরা পড়েছে, যা ৬ হাজার ৭০০ টাকায় কিনে নিয়েছেন দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ। শাহজাহান শেখ বলেন, শুক্রবার সকালে ঘাটের উজানে পদ্মা নদীতে জাল ফেলেন স্থানীয় ছাত্তার মেম্বারপাড়ার জেলে আরিফ হালদার। তার কারেন্ট জালে একটা বড় ইলিশ মাছ ধরা.

৬.৯ মাত্রার ভূমিকম্পে ধসে পড়বে ঢাকার ৬০ শতাংশ ভবন

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)’র আরবান রেজিলিয়েন্স প্রজেক্টের অধীনে পরিচালিত গবেষণায় উঠে এসেছে, টাঙ্গাইলের মধুপুর ফল্টে ৬.৯ মাত্রার ভূমিকম্প হলে ঢাকার ৮ লাখ ৬৪ হাজার ৬১৯টি থেকে ১৩ লাখ ৯১ হাজার ৬৮৫টি ভবন ধসে পড়বে। শনিবার (১ জুন) রাজউক আয়োজিত ভূমিকম্প ঝুঁকি মোকাবিলাবিষয়ক এক সেমিনারে এ তথ্য তুলে ধরেন রাজউকের প্রধান প্রকৌশলী এবং প্রকল্পের পরিচালক আবদুল.

কবরস্থানে মিলল ২১ লাখ টাকা!

চট্টগ্রামে নগরীর টেরিবাজারে দোকানের ক্যাশ থেকে চুরি হওয়া ২১ লাখ টাকা সাতকানিয়ার কবরস্থান থেকে উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে সাতকানিয়া থানার ছদাহা ইউনিয়নের আফজাল নগর এলাকার একটি কবরস্থান থেকে ২১ লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মিরাজ উদ্দিন প্রকাশ হাসান নামে এক কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে। মিরাজ সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ৪.

যে কারনে একটি খাসি বিক্রি হলো মাত্র ১৫ লাখ টাকায় !

পাঁচ ফুট দুই ইঞ্চি উচ্চতার খাসিটি দাম হাঁকা হয় ১৫ লাখ টাকা। ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে খাসিটি। রাজধানীর ধানমন্ডি এলাকার একজন ক্রেতা দাম হাঁকানো ১৫ লাখ টাকাতেই কিনে নিয়েছেন ধূসর বাদামি রঙের খাসিটি। ধারণা করা হচ্ছে, এটি বর্তমানে দেশের সবচেয়ে বড় আকারের খাসি। এর প্রতি কেজির মাংসের দাম আট হাজার টাকার বেশি পড়েছে। খাসিটি কেনার.

৪১ বছর ইমামতি, ইমামকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে রাজকীয় বিদায়

নাটোরের বাগাতিপাড়ার ক্ষিদ্র মালঞ্চি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মুনছুর রহমানকে রাজকীয় বিদায় দিয়েছেন এলাকাবাসী। ৪১ বছর ইমামতি করার পর এলাকাবাসীর ভালোবাসায় আপ্লুত মাওলানা মুনছুর রহমান। আর স্থানীয়দের দাবি, ইমামের এ সংবর্ধনার মাধ্যমে বিদায়ের ঘটনা বাগাতিপাড়ায় এ প্রথম। শুক্রবার (৩১ মে) দুপুরে জুমার নামাজের পর ক্ষিদ্র মালঞ্চি কেন্দ্রীয় জামে মসজিদের ৭০ বছর বয়সি এ ইমামকে.

দেশের সবচেয়ে বেশি অবিবাহিত নারী সিলেটে

দেশে অবিবাহিত মানুষের হার সবচেয়ে বেশি সিলেট বিভাগে। এ বিভাগের প্রাপ্তবয়স্কদের মধ্যে ৫৭ দশমিক ৮৩ শতাংশ পুরুষ ও ৪৪ দশমিক ৯১ শতাংশ নারী এখনো বিয়ে করেননি। চট্টগ্রাম বিভাগ দ্বিতীয় অবস্থানে রয়েছে। এ বিভাগের ৫৫ শতাংশ প্রাপ্তবয়স্ক এখনো বিয়ে করেননি। সম্প্রতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স (এসভিআরএস) প্রতিবেদন ২০২২’-এ এমন তথ্য উঠে এসেছে। রাজশাহী.

আরব আমিরাতে ১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত মধ্যাহ্ন বিরতি ঘোষণা; না মানলে ১৫ লক্ষ পর্যন্ত জরিমানা

সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ শুক্রবার (31 মে) 15 জুন থেকে 15 সেপ্টেম্বর, 2024 পর্যন্ত মধ্যাহ্ন বিরতির বাস্তবায়নের ঘোষণা দিয়েছে। বিরতি, যা টানা 20 তম বছরের জন্য প্রয়োগ করা হচ্ছে, সরাসরি সূর্যালোকের অধীনে এবং সংযুক্ত আরব আমিরাত জুড়ে ১২.৩০ এবং ৩.০০ এর মধ্যে খোলা-বাতাস এলাকায় কাজ নিষিদ্ধ করবে। মধ্যাহ্ন বিরতির সময় কাজ করা প্রতিটি কর্মচারীর জন্য,.

সৌদি আরব পৌঁছেছেন ৫৩ হাজার ১৮০ জন যাত্রী

পবিত্র হজ পালন করতে শুক্রবার দিবাগত রাত আড়াইটা পর্যন্ত সৌদি পৌঁছেছেন ৫৩ হাজার ১৮০ জন হজযাত্রী। মোট ১৩৬টি ফ্লাইটে তারা দেশটিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৭৪৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৪৯ হাজার ৪৩৩ জন। শতভাগ ভিসা ইস্যু করা হয়েছে। হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি.

বোনের গায়েহলুদের কেনাকাটা করতে গিয়ে নিখোঁজ, সন্ধান মিলল ১৪ বছর পর

বোনের গায়েহলুদের কেনাকাটা করতে গিয়ে ১৪ বছর পূর্বে নিখোঁজ হয়েছিলেন ফেনীর সোনাগাজীর মোস্তাফিজুর রহমান খোকা (৫৫)। তাকে বৃহস্পতিবার রাঙামাটির তবলছড়ি কেন্দ্রীয় মসজিদ এলাকা থেকে বাড়ি নিয়ে আসেন পরিবারের সদস্যরা। তিনি মতিগঞ্জ ইউনিয়নের পালগিরি গ্রামের জালাল মেম্বার বাড়ির মৃত আবদুর রাজ্জাকের ছেলে। তার বোন বিবি রহিমা নাজমা জানান, তার ভাই খোকা মিয়া ২০১০ সালে তার গায়েহলুদের.